১। মাসিক বেতন চলতি মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।
২। কলেজের শ্রেণি কার্যক্রমে প্রথম ০৩ (তিন) দিন অনুপস্থিতির জন্য দৈনিক ২০ (বিশ) টাকা করে, পরবর্তী ০৩ (তিন) দিনের জন্য দৈনিক ৩০ (ত্রিশ) টাকা করে এবং পরবর্তী অনুপস্থিতির জন্য দৈনিক ৫০ (পঞ্চাশ) টাকা করে জরিমানা করা হবে। অসুস্থতার ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট আবশ্যক। যদি কোন বিশেষ কারণ ছাড়া বেতন পরিশোধ না করে তবে ১ম ও ২য় মাসের জন্য ১০০ (একশত) টাকা জরিমানা দিতে হবে। পর পর ০৩ (তিন) মাস বেতন প্রদান না করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
৩। প্রত্যেক ০৩ (তিন) মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে, এতে অভিভাবকদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।
৪। কলেজে সরাসরি শ্রেণি কার্যক্রমে বা অনলাইন শ্রেণি কার্যক্রমে ন্যূনতম ৭০% উপস্থিতি না থাকলে কোন ছাত্র-ছাত্রীকে অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না/ Non Collegiate হিসেবে গণ্য করা হবে।
৫। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কিংবা কলেজে অশোভন আচরণ করলে উক্ত ছাত্র/ছাত্রীকে তৎক্ষণাৎ কলেজ থেকে বহিষ্কার করা হবে।
৬। কলেজের আঙ্গিনায় কোন ধরনের হাতাহাতি বা মারামারি বা কোন পক্ষ নিয়ে ঝামেলা সৃষ্টি করলে সেটি যদি কলেজের আঙ্গিনা হতে ৫০০ মিটার এর মধ্যেও হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৭। ইউনিফর্ম ও আইডি কার্ড ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না।
৮। ক্লাসে পড়া বুঝতে অসুবিধা হলে Special Class এর সু-ব্যবস্থা রয়েছে এতে ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করতে পারবে।
৯। প্রথম বর্ষ হতে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের পুনঃভর্তি, সেশন চার্জ ও অন্যান্য ফি বাবদ মোট টাকার পরিমাণ বিজ্ঞান শাখা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা = ৫০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করতে হবে।
১০। কলেজের নামে কোন ধরনের Facebook ID, Page বা Group খোলা যাবে না এবং কলেজের অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে কোন ছাত্র-ছাত্রী Facebook কিংবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ বিরোধী কোন Post, Comments বা Share করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১। অত্যন্ত গরীব ছাত্র-ছাত্রীদের জন্য নুশিস বৃত্তির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ৮০% ক্লাসে উপস্থিতি আবশ্যক।
১২। দেশ বিরোধী কোন কর্মের সাথে জড়িত ছাত্র-ছাত্রীদের তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
১৩। যে কোন বিষয়ে প্রকৃত অভিভাবক ছাড়া অন্য কারো আবেদন গ্রহণযোগ্য হবে না।
ঘোষণা :
এই মর্মে আমি ঘোষণা করছি যে, আমার দেয়া উপরোক্ত তথ্যাবলী সত্য এবং কোন ধরনের অসামঞ্জস্যতা নেই। যদি কোন ধরনের ভুল তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এতে আমার কোন উত্তর আপত্তি থাকবে না। অত্র কলেজটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত, তাই কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করব না। আমি অত্র কলেজে ভর্তি হয়ে কলেজের নিয়ম শৃঙ্খলা ও বিধি-বিধান মেনে চলব। এর ব্যতিক্রম হলে কলেজ কর্তৃপক্ষ প্রদত্ত যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব। আমার ছেলে/মেয়ে সুস্বাস্থ্যের অধিকারী এবং তার কোন শারীরিক সমস্যা নাই।